18/04/2026
Many beginners start networking by learning about cables, routers, and internet connections.
But real networking begins when you understand how to organize and secure a network properly.
Imagine an office where HR, Accounts, and IT are all using the same physical network. Without proper segmentation, sensitive data can easily be exposed and network performance can become difficult to manage.
This is where VLANs become essential.
VLANs allow you to divide one physical network into multiple logical networks, giving each department its own secure space while still using the same infrastructure.
This is not just a concept from textbooks — it is a real skill used every day in IT support and networking roles.
Once you understand VLANs, trunking, and port security, you are already moving beyond the beginner level.
The best way to improve is through hands-on practice. Build labs, use Packet Tracer, and test real scenarios.
If you are learning networking and need guidance, feel free to reach out. Always happy to help.
অনেকেই নেটওয়ার্কিং শেখা শুরু করে কেবল, রাউটার এবং ইন্টারনেট সংযোগ সম্পর্কে জেনে।
কিন্তু প্রকৃত নেটওয়ার্কিং শুরু হয় তখনই, যখন আপনি বুঝতে পারেন কীভাবে একটি নেটওয়ার্ককে সঠিকভাবে সাজাতে এবং নিরাপদ রাখতে হয়।
ধরুন একটি অফিসে HR, Accounts এবং IT একই ফিজিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করছে। যদি সঠিকভাবে আলাদা করা না হয়, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই অন্যদের কাছে পৌঁছে যেতে পারে এবং পুরো নেটওয়ার্ক পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে।
এখানেই VLAN-এর গুরুত্ব।
VLAN একটি ফিজিক্যাল নেটওয়ার্কের মধ্যেই একাধিক লজিক্যাল নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে, যাতে প্রতিটি বিভাগ নিজস্ব নিরাপদ পরিবেশে কাজ করতে পারে।
এটি শুধু বইয়ের বিষয় নয় — বাস্তব IT support ও networking job-এ প্রতিদিন ব্যবহার করা হয়।
আপনি যদি VLAN, trunking এবং port security ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি ইতোমধ্যেই অনেক নতুন শিক্ষার্থীর চেয়ে এগিয়ে আছেন।
শুধু পড়লেই হবে না, নিয়মিত practice করতে হবে। Packet Tracer বা lab environment-এ কাজ করে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে।
নেটওয়ার্কিং শেখার পথে কোথাও আটকে গেলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত।