Puja Reels dance

Puja Reels dance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puja Reels dance, Egra, Medinipur.

03/02/2026
শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুবান্ধবদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। আর...
31/01/2026

শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুবান্ধবদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। আর সেখানেই কিনা অনভিপ্রেত ঘটনার স্বীকার হতে হল টলিপাড়ার পরিচিত অভিনেতা তথা সেলেব ইনফ্লুয়েন্সারকে। সায়কের অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা সত্ত্বেও তাঁদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। আর সংশ্লিষ্ট বিষয়টিকে ঘিরেই রেস্তরাঁয় তুমুল বচসা বাঁধে।

এদিন সায়কের সঙ্গে পার্কস্ট্রিটের ওই রেস্তরাঁয় গিয়েছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। খিদের পেটে মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই ঘটল গোলমাল! কীরকম? ঘটনাস্থল থেকেই গোটা বিষয়টা ফেসবুক লাইভে জানিয়েছেন সায়ক চক্রবর্তী। তাঁর কথায়, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটায় খিদের পেটে না বুঝে খেয়ে ফেলেছিলেন। আর সেই পদ মুখে দিতেই কিনা আঁতকে উঠলেন সায়ক-সহ তাঁর দুই বন্ধু! অভিনেতাও ছেড়ে কথা বলেননি। ওই ওয়েটারকে ডেকে বিষয়টি জানতে চান। সেই কথোপকথনের ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটভুবনে।

সেখানে দেখা গেল, সায়ক ওই ওয়েটারের উদ্দেশে বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি জানান যে, তিনি মুসলিম। সেই প্রেক্ষিতেই পালটা তাঁকে সায়ক প্রশ্ন ছোড়েন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” বচসা বাঁধতেই ওয়েটার একবাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন। এরপর পাবের অন্যান্য কর্মকর্তাদেরও অভিযোগ জানান সায়ক। যদিও ওই বেয়াড়া জানান, তিনি শুনতে ভুল করেছেন, তবে বিষয়টি নিয়ে রেস্তরাঁর মধ্যে তুমুল বচসা শুরু হয় রাতে।

নিজেদের বরাবর ভালো বন্ধু বলেই পরিচয় দিলেও, স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় ভিন্ন গল্প।বন্ধুত্বের আড়ালে কি তবে ধীরে ধীরে...
29/01/2026

নিজেদের বরাবর ভালো বন্ধু বলেই পরিচয় দিলেও, স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় ভিন্ন গল্প।
বন্ধুত্বের আড়ালে কি তবে ধীরে ধীরে প্রেমের রং গাঢ় হচ্ছে?
ইন্ডাস্ট্রির অন্দরে সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। যদিও এই বিষয়ে টেলিপর্দার জুটি রয়েছেন একেবারেই ‘স্পিকটি নট’ মুডে। নিজেদের বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তাঁরা। কিন্তু স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের দু’জনের প্রেমের গুঞ্জন। এতকাল তা মিষ্টি হাসিতে এড়িয়ে গেলেও সুস্মিতার জন্মদিনে সাহেবের পোস্ট যেন সেই গুঞ্জনেই সিলমোহর দিল। অন্তত নেটপাড়া তো তেমনই মনে করছে। কী এমন লিখলেন সাহেব যা দেখে এমনটা মনে হচ্ছে?

এদিন সুস্মিতার (Susmita Dey) সঙ্গে একটি ছবি পোস্ট করে সাহেব (Saheb Bhattacharjee) লিখলেন, ‘হয়তো আমাদের এই যাত্রাপথ দীর্ঘ হবে, কিন্তু এও জানি যে, তোমার সঙ্গে সেই পথচলা খুব সহজ ও সচ্ছল হবে। সমস্ত ওঠাপড়ায় পাশে থাকব। নির্ভরযোগ্য আশ্রয় হব তোমার। আর তোমার সমস্ত ‘বিরক্ত করা’কেও আমি সহ্য করে নেব। তুমি শুধু তোমার হাসিমুখটা ধরে রেখ চিরটাকাল। তোমার এই হাসিটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’ আর সাহেবের এই পোস্টের পর থেকেই নেটিজেনদের বক্তব্য সুস্মিতার জন্মদিনের মতো শুভদিনেই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে সম্পর্কে সিলমোহর দিলেন সাহেব।

বলে রাখা ভালো, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে, চলতি বছরেই নাকি চারহাত এক হবে সাহেব ও সুস্মিতার। যদিও তাঁরা দু’জনে এই নিয়ে এখনও কিছুই জানাননি। শুটিংফ্লোর থেকে শহরের বাইরের নানা অনুষ্ঠান এমনকী বিদেশের মাটিতে একসঙ্গে ইভেন্টে যোগ দেওয়া থেকে সাহেবের বাড়ির পার্টিতে যোগদান সবেতেই দেখা গিয়েছে তাঁদের দু’জনকে একসঙ্গে। সমস্ত জল্পনার মাঝে তাঁরা ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তাঁরা। তবে এবার সেইসব জল্পনা উসকে দিয়েছে সুস্মিতার উদ্দেশ্যে করা সাহেবের আদুরে পোস্ট।

সম্পন্ন হল ছোট সন্তানের নামকরণ অনুষ্ঠান। দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন ভারতী-হর্ষ! নাম কী রাখলেন দম্পতি?গত ডিসেম্বর ...
28/01/2026

সম্পন্ন হল ছোট সন্তানের নামকরণ অনুষ্ঠান। দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন ভারতী-হর্ষ! নাম কী রাখলেন দম্পতি?
গত ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতী সিংহ। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ বার সদ্যোজাতের নাম প্রকাশ্যে আনলেন কৌতুকশিল্পী।

ভারতীর জ্যেষ্ঠপুত্রের নাম লক্ষ্য। ডাক নাম গোলা। তার জন্ম হয়েছিল ২০২২ সালের ৩ এপ্রিল। গত ১৯ ডিসেম্বর দ্বিতিয় সন্তানের জন্ম হয়। বুধবার পরিবারের একটি ছবি ভাগ করে নেন ভারতী। ছবিতে কৌতুকশিল্পীর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী হর্ষ, বড়ছেলে লক্ষ্য ও সদ্যোজাত। যদিও ছবিতে ছোটছেলের মুখ ঢেকে দিয়েছেন ভারতী। ছোটছেলের নাম রেখেছেন যশবীর।

ভারতীর ভাগ করে নেওয়া ছবি দেখে অনুরাগীদের অনুমান, নামকরণের জন্য তাঁরা কোনও অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ভারতী পরেছিলেন একটি লাল রঙের জমকালো সালোয়ার কামিজ়। হর্ষ, লক্ষ্য ও ছোট্ট যশবীরের পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবির পিছনেও দেখা যাচ্ছে একটি পুজোর আবহ। ভারতী ও হর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

ভারতী এ বার কন্যাসন্তানের প্রত্যাশা করেছিলেন। তবে এ বারও তাঁর কোলে আসে পুত্রসন্তান। আনন্দের আবহেও মনখারাপ ছিল তাঁর। এই বার সন্তানধারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে।

‘ওয়াটার ব্রেক’ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল ভারতীকে। অথচ তাঁর আগের রাতেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন। ভারতী বলেছিলেন, “সারা রাতই খুব অস্বস্তি হচ্ছিল আমার। সকালে উঠেই আমি চমকে যাই। সারা শরীর কাঁপছিল। জামাকাপড়, বিছানার চাদর সব ভিজে গিয়েছিল। দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলাম।” সন্তান জন্মের পরেও আতঙ্ক কাটছিল না ভারতীর। সদ্যোজাতকে বেশ কিছু ক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে ভারতী ও তাঁর স্বামী হর্ষ তাঁদের নবজাতককে নিয়ে বা়ড়ি ফিরেছিলেন।

Address

Egra
Medinipur
721448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puja Reels dance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share