Kalbi & Kiyan Dairy Milk Center & Juice Bar

Kalbi & Kiyan Dairy Milk Center & Juice Bar গরুর খাঁটি দুধ সহ বিভিন্ন ধরণের খাঁটি দ্রব্যাদি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

আসুন জেনে নেই কিভাবে চিনবেন গরুর খাঁটি দুধ !!! শুঁকে দেখুনঃভালভাবে শুঁকে দেখুন যদি দুধ থেকে সাবানের ফেনার গন্ধ বের হয় তব...
21/08/2021

আসুন জেনে নেই কিভাবে চিনবেন গরুর খাঁটি দুধ !!!

শুঁকে দেখুনঃ
ভালভাবে শুঁকে দেখুন যদি দুধ থেকে সাবানের ফেনার গন্ধ বের হয় তবে সাবধান !!! আপনার কেনা দুধে ভেজাল আছে।
জিভে লাগানঃ
প্যাকেট থেকে হাতের তালুতে সামান্য দুধ ঢেলে জিভে লাগান যদি সামান্য মিষ্টি স্বাদ পাওয়া যায় তবে বুঝবেন আপনার দুধ আসল।
রঙ বদলঃ
খাঁটি দুধ ফোটালে কখনো রঙ বদল হয় না আর নকল দুধ ফোটানোর পর হালকা হয়ে যায় ও রঙ নষ্ট হয়ে যায়।
ঝাকিয়ে পরিক্ষাঃ
একটি কাচের পাত্রে দুধ নিয়ে ১/২ মিনিট ঝাকান। যদি ফেনা হয় এবং সেই ফেনা বেশীক্ষন স্থায়ী হয় তবে বুঝবেন আপনার দুধে ওয়াশিং পাউডার মেশানো হয়েছে।

আমাদের সেবাঃ
গরুর শতভাগ খাঁটি দুধ হোম ডেলিভারী পেতে আমদের সাথে যোগাযোগ করতে পারনে। আমরা গ্যারেন্টি সহকারে দুধ ডেলিভারী দিয়ে থাকি।
যোগাযোগঃ 01990364052

ধন্যবাদ!

প্রি অর্ডার।ঈদ এর সময় গরুর দুধ এর সংকট পরে এটা কারো ই অজানা না। ১৯শে জুলাই রাত ১১.৫৯ পর্যন্ত ঈদ উপলক্ষে নেয়া হচ্ছে প্রি-...
18/07/2021

প্রি অর্ডার।
ঈদ এর সময় গরুর দুধ এর সংকট পরে এটা কারো ই অজানা না।
১৯শে জুলাই রাত ১১.৫৯ পর্যন্ত ঈদ উপলক্ষে নেয়া হচ্ছে প্রি-অর্ডার।
আপনার যত কেজি দুধ ই লাগুক, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের জানিয়ে দিন।
ধন্যবাদ

সামনে আসছে ঈদ।পাশাপাশি আমাদের উপর চেপে বসেছে লকডাউন। এমন পরিস্থিতিতে ঘি,  খাঁটি গরুর দুধ  সহ বিভিন্ন অর্গানিক পণ্য হোম ড...
11/07/2021

সামনে আসছে ঈদ।
পাশাপাশি আমাদের উপর চেপে বসেছে লকডাউন।
এমন পরিস্থিতিতে ঘি, খাঁটি গরুর দুধ সহ বিভিন্ন অর্গানিক পণ্য হোম ডেলিভারী পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
১ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেয়া হবে।
ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
এছাড়াও আমাদের যে কোনো পণ্য ভেজাল প্রমাণ করতে পারলে ১০০০০ টাকা নগদ পুরষ্কার 🖤

ওভেন বেকড কাজু বাদাম। আপনারা কি জানেন??📌বাদাম পানিতে ভিজিয়ে খেতে হয় না।📌তেলে ভেজে বাদাম খেতে হয় না।📌লবণ দিয়ে বাদাম খেতে ...
09/07/2021

ওভেন বেকড কাজু বাদাম।
আপনারা কি জানেন??

📌বাদাম পানিতে ভিজিয়ে খেতে হয় না।
📌তেলে ভেজে বাদাম খেতে হয় না।
📌লবণ দিয়ে বাদাম খেতে হয় না।

❤️বাদামে আমাদের দেহের জন্য রয়েছে অনেক উপকারি উপাদান।।তেমনি সঠিক নিয়মে বাদাম না খেলে ক্ষতি কিন্তু ডাবল হয়😟😟।

বাদামে প্রাকৃতিক ভাবে খনিজ লবণ,তেল ও মিনারেলস থাকে।।যার ফলে এক্সট্রা কিছুই দিতে হয় না।

ভাজা বাদাম খেতে অনেক মজা লাগে।।তবে ভাজাই যদি খান ওভেন বেকড বাদাম খান।।সুস্থ্য থাকুন।

তাই আমাদের কাছে পাবেন স্বাস্থ্যকর উপায়ে ওভেন বেকড করা কাজুবাদাম।

নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন।

04/07/2021

আমাদের দুধ সংগ্রহ থেকে শুরু করে প্যাকেটজাত পর্যন্ত সমগ্র প্রসেস এখানে দেখানো হলো।
যে কোনো সময় চাইলে আপনারা ল্যাক্টোমিটার এর মাধ্যমে পরীক্ষা করে নিতে পারবেন আমাদের ফার্মের দুধের পরিশুদ্ধতা।

এই মহামারী তে হোম ডেলিভারী র জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল ঃ 01990364052

19/06/2021

খাঁটি দুধের নিশ্চয়তা

17/06/2021

আমাদের চেষ্টাই আপনাদের কাছে খাঁটি দ্রব্য পৌছে দেয়ার।
আগামী সপ্তাহ থেকে আমাদের শপ এ যুক্ত হতে যাচ্ছে এক ঝাক অর্গানিক পণ্য।
সাথেই থাকুন। 🖤

17/06/2021
দেশি মুরগির ডিমের উপকারিতা কী?ডিম খাওয়া শরীর ও সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারি। দেশি মুরগির খাওয়া তো আরও বেশি উপকারী। কিন...
13/06/2021

দেশি মুরগির ডিমের উপকারিতা কী?
ডিম খাওয়া শরীর ও সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারি। দেশি মুরগির খাওয়া তো আরও বেশি উপকারী। কিন্তু আপনি যদি ভেবে থাকেন ডিমের পুষ্টিগুণ কেবল আপনার শরীরে প্রবেশ করবে, তা কিন্তু নয়। রূপচর্চার অন্যতম উপাদান হল ডিম। ত্বক ও চুলের যত্নেও ডিমের ব্যবহার এনে দিতে পারে জেল্লা। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো , ত্বক এবং চুলের কোমলতা ও সুন্দরতা বাড়ানোর জন্য ডিমের কয়েকটি ফেসপ্যাক, ফেস মাস্ক ও অন্যান্য কিছু জরুরি তথ্য।

১। একটি ডিম ভালো করে ফেটিয়ে তার মধ্যে দুই চামচ মধু মিশিয়ে নিন। এরপর সারা মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ পরিষ্কার করে ফেলুন। এটি একটি অ্যান্টি এজি

ফার্মের ডিমের তুলনায় দেশি মুরগীর ডিম অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। দেশি মরগীর ডিমেরে বৈশিষ্ট্য হলো এটি প্রাকৃতিক ভাবে উৎপাদিত। যাতে ক্ষতিকর কোন চর্বি থাকেনা। দেশি মুরগীর ডিমের নানাবিধ উপকারিতা রয়েছে। যেমন-

> এই ডিমে আছে প্রচুর পরিমানে কলিন যা নিউরোট্র্রান্সমিটার হিসেবে কাজ করে আমাদের দেহকে সুস্থ রাখে।

> এতে আছে প্রচুর পরিমানে ভিটামিন ডি যা আমাদের দেহের ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এবং ডিমে ক্যালসিয়াম ও ফসফরাসের উপস্থিতি অস্টিওপরোসিস বন্ধ রাখে এবং দেহের হাড় মজবুত কর৫তে সাহায্য করে।

> এতে আছে সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড যা আমাদের হাতের নখের স্বাস্থ্যই শুধু উন্নত করেনা আমাদের চুলের স্বাস্থ্য মজবুত করে ও আকর্ষণীয় করে তুলে।

> এই ডিমে উপস্থিত লুটিন ও যেক্সানথিন আমাদের চোখের সুস্থ দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে।

> এটি স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে থাকে।

> দেশি মুরগীর ডিম সহজে হজম হয় এবং প্রাকৃতিক পুষ্টিগুণ যথাযথ থাকে।

সহজলভ্য পুষ্টির উৎস হিসেবে ডিমের তুলনা ডিম নিজেই। এই ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ডিমের বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত নিরাপদ এবং অর্গানিক ডিমের জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 🖤
উত্তরার মধ্যে ফ্রি হোম ডেলিভারী 🖤

চলে এসেছে সম্পূর্ণ খাঁটি ঘি।প্রতি কেজি মাত্র ১৪০০ টাকা।২৫০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কেজির ডিব্বা তে পাচ্ছেন।সবচেয়ে বড় কথা,...
12/06/2021

চলে এসেছে সম্পূর্ণ খাঁটি ঘি।
প্রতি কেজি মাত্র ১৪০০ টাকা।
২৫০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কেজির ডিব্বা তে পাচ্ছেন।
সবচেয়ে বড় কথা, ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

ঘি নিয়ে আমাদের অনেকের মধ্যেই আছে অনেক ধরণের  চিন্তা।ঘি এর উপকারীতা নিয়ে আসুন কিছু জেনে নেই 🖤পুরাণকাল থেকেই ঘি কে অত্যন্ত...
11/06/2021

ঘি নিয়ে আমাদের অনেকের মধ্যেই আছে অনেক ধরণের চিন্তা।
ঘি এর উপকারীতা নিয়ে আসুন কিছু জেনে নেই 🖤
পুরাণকাল থেকেই ঘি কে অত্যন্ত পবিত্র সামগ্রী হিসাবে গন্য করা হয়।প্রচলিত আছে "tongue of the god" " navel of immortality" নামে পরিচিত। কিন্তু বর্তমানে দৈনন্দিন জীবন যাত্রায় ঘি কে বাদ দেওয়া হয়। যারা ডায়েটিং করার নামে সারাদিনে খাওয়াই ছেড়ে দিয়েছেন তারাতো ঘি কে কোনোভাবেই খাদ্যতালিকায় রাখতে চান না ওজন বেড়ে যাওয়ার ভয়ে। কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটি।

আমাদের রান্নাঘরে যে কয়েকটি সুপার ফুড আছে তার মধ্যে ঘি অন্যতম। বিভিন্ন মিষ্টি ও নোনতা খাবারে ঘি এর ব্যবহার লক্ষ্য করা যায়। তবে তা সঠিক তাপমাত্রা ও সঠিক পরিমানে ব্যবহার করাই বাঞ্চনীয়।

ঘি কে কেন আমরা সুপার ফুড বলি তাহলে দেখে নেওয়া যাক-
১. ঘি তে ফ্যাট এর পরিমাণ বেশ বেশি, তাই যারা ওজন বৃদ্ধির চেষ্টা করছেন ঘি ভাত আলুসিদ্ধ তাদের জন্য স্টেপল ফুড হওয়া উচিৎ।

২. ঘি তে কোলেস্টেরল এর পরিমাণ বেশি হলেও তা কিন্তু হার্টের পক্ষে ক্ষতিকর নয়, কারণ ঘি তে উপস্থিত ফ্যাট রক্তে উপকারী HDL কোলেস্টেরল এর পরিমাণ বাড়ায় এবং ক্ষতিকর LDL এর পরিমাণ কমায়।
৩. ঘি একটি ল্যাকটোজ ফ্রি মিরাকল ফুড যা কিনা ফ্যাট সলেবল ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ।
৪. দেহে হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্যকরে।

৫. ঘি তে ক্যালোরির পরিমান খুব বেশি হওয়ায় শীতকালে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।

৬. ঘি এর সাথে গোলমরিচ মিশিয়ে খেলে শীতকালে সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায়, কারণ এতে রয়েছে অদ্ভুত মাইক্রোবিয়াল প্রপার্টি।

৭. ঘি কিন্তু মিডিয়াম ও শর্ট চেন ফ্যাটি এসিড সমৃদ্ধ তাই উপযুক্ত গ্রহণে হার্ট ভালো রাখতে সাহায্য করে।

৮ . ঘি এর antiviral ও anti fungal ধর্মের জন্য দায়ী লাউরিক এসিড। ঘি এর সাথে হলুদ মিশিয়ে তৈরি মিশ্রণ বেডসোর এর নিরাময়ে ঘরোয়া উপায় হিসাবে গন্য করা হয়।
৯. দেহে ওলেশান পদ্ধতির ( a process of ingesting oil over a period of time) জন্য ঘি সবচেয়ে উপকারী , এছাড়াও দেহে যে ফ্যাট সলেবল টক্সিন গুলি তৈরি হয় সেগুলি নিষ্কাশনেও ঘি সাহায্য করে।

১০. ঘি তে আছে প্রচুর পরিমানে বিউটারিক এসিড যা ইন্টেস্টাইনর কার্যক্ষমতা বৃদ্ধি করে।কোলন এর কোষগুলি বিউটারিক এসিড থেকেই প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে।
১১. যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সাথে ঘি মিশ্রিত হলে তার গ্লাইসেমিক ইনডেক্স কমিয়ে দেয় সামান্য হলেও, ডায়াবেটিক পেশেন্ট দের জন্য যা উপকারী।
১২. প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ ঘি নিরাময় করতে পারে কনস্টিপেশান ও।

১৩. উপস্থিত উপকারী ফ্যাটি এসিড গুলি ত্বক কে নরম ও বলিরেখা মুক্ত করে।

১৪. ঘি কিন্তু anti অক্সিড্যান্ট সমৃদ্ধ তাই ইমিউনিটি রক্ষাতেও এর ভূমিকা লক্ষ্য করা যায়।

১৫. আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় ঘি এর সাথে অশ্বগন্ধা বা ব্রাহ্মীশাক মিশিয়ে খেলে মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি পায়।

তাহলে আজ এতগুলো উপকারিতা জানার পরও কি ঘি কে আমরা খাদ্যতালিকা থেকে দূরে সরিয়ে রাখতে পারবো?কখনোই নয়। কিন্তু এর গ্রহণের পরিমান যেন অনিয়ন্ত্রিত ও না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

তথ্য: রাখী চট্টোপাধ্যায়, ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও ডায়াবিটিস এডুকেটর

"এই মেশিন টা মূলত কি"এই মেশিন টা নিয়ে অনেকের অনেক প্রশ্ন।আসলে এর কাজ টা কি?➤এই মেশিন টার মূল কাজ হচ্ছে গাভীর গর্ভ থেকে দ...
11/06/2021

"এই মেশিন টা মূলত কি"

এই মেশিন টা নিয়ে অনেকের অনেক প্রশ্ন।
আসলে এর কাজ টা কি?

➤এই মেশিন টার মূল কাজ হচ্ছে গাভীর গর্ভ থেকে দোয়ানো দুধ কে সংরক্ষণ করা।
আপনারা জেনে থাকবেন গাভীর দুধ সাধারন তাপমাত্রায় ২-৩ ঘন্টার বেশি ভালো থাকে না এবং পুষ্টিগুণ খুব দ্রুত কমতে থাকে।
আবার বরফ হলেও অনেকের মনেই দুধ এর পুষ্টিগুণ নিয়ে চিন্তা হয়।

তো এই মেশিন টির মূল কাজ ই হচ্ছে দুধের পুষ্টিগুণ এবং দুধের মান ঠিক দোয়ানোর মতো করে রাখা।
এই মেশিনে দুধ বরফ হবে না পাশাপাশি দুধ এর পুষ্টিগুণ বিন্দু মাত্রায় কমবে না।

আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, গাভীর দুধ দোয়ানোর সাথে সাথেই তো বিক্রি করে ফেলা যায়, তাহলে এই মেশিন এর আবার কি দরকার?

➤ মনে করুন আপনি অফিস এ চলে যান সকাল ৭ টায় এবং ফিরে আসেন রাত ৭ টায়।
এখন আপনি অফিস থেকে বের হয়ে খাঁটি দুধের সন্ধান করছেন।
আপনি ই বলুন, এই মেশিনে সংরক্ষণ ছাড়া কি আপনাকে শত ভাগ খাঁটি দুধ সরবরাহ করা সম্ভব?

এই ধরণের হাজারো প্রশ্ন থাকতে পারে আপনাদের মন এ।
যে কোনো ধরণের প্রশ্নের জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা কল করতে পারেন আমাদের নম্বরে অথবা ফেসবুকেও চাইলে যোগাযোগ করতে পারেন।

মোবাইলঃ 01990364052

আর একটা কথা, আমার কাছ থেকেই দুধ কিনতে হবে এমন কোনো কথা নেই, তবে যেই জায়গা থেকেই কিনুন না কেন।
দুধ এর মান ঠিক আছে কি না সেটা ল্যাক্টোমিটার দিয়ে পরিমাপ করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি তে। 🖤

Address

Uttara

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30

Telephone

+8801990364052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalbi & Kiyan Dairy Milk Center & Juice Bar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share