04/10/2022
শোক ও সমবেদনা প্রকাশ...
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজভ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পড়ে। তাতে তারা নিহত হন এবং একজন আহত হয়েছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আমরা তাদের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আমিন।