JU Crushes and Confessions

JU Crushes and Confessions Any Crushes? Confess to us. We will post it with anonymously.

20/04/2025

টু: মাহফুজুর রহমান
ইউআরপি ৫৩

দূর্বলতা বা মুগ্ধতা যাই বলা হোক না কেনো,
আমার প্রতিটি প্রহর কাটে তোমার কল্পনায় প্রিয়।

কোনো এক নতুন ভোরে,
অচেনা মানুষের ভীরে
যদি নিজের অজান্তেই ভালোবেসে ফেলি
ভুল করে বাড়িয়ে দেই দুহাত
তবে তুমি কি ধরবে আমার সেই হাত...???

সারাজীবন তোমার সাথে হাটতে চাই বহুদূর অচেনা কোনো পথে,,,
তুমি কি হাটবে অচেনা রাস্তায় আমার সাথে???

এই শহরের প্রতিটি ভালোবাসা
যদি তার নিজস্ব ঠিকানা খুঁজে পায়
তবে তোমার আমার গল্পটা ও
লিখা হোক সেই পূর্ণতার খাতায়...

ইতি
তোমার ভালবাসার মানুষ

27/03/2024

Imran Vai
MGT 49

আসসালামুআলাইকুম ভাই।
এটা আপনাকে নিয়ে দ্বিতীয় বার লেখা আমার।
আশা করি ভালোই আছেন। কিন্তু আমি সামনে আসলে আপনি লুকান কেন? রোজার মাস। সালামের উত্তর টা তো নিবেন। আপনারে ফর্মাল হলে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু আপনি কোনো দিক না তাকাইয়া চইলা গেলেন এক ভাইয়ের সাথে। আপনাকে রিকুয়েষ্ট পাঠাইছি অনেক আগে। মানুষ একসেপ্ট তো করে অন্তত।
আপনি একটা জিনিসেই আসক্ত। সেটা কানের ব্লুটুথ 🙂।
আপনার সাথে ডেইরি তে দেখা হলো। কিন্তু আমি কথা বলার সাহস পাই নি। কেমন যেনো মেজাজ। হাসতে জানেন না আপনি।
কিন্তু বিশ্বাস করেন। হাসলে আপনি আরও সুন্দর। বট তলায় চা খান যখন তাও একটু খেয়াল করেন না। আপনার অপেক্ষায় রইলাম ভাই।
ইদের সালামি রাখবেন আমার জন্য।
আদায় করে নেব।
ভালো থাকবেন ভাই।
আরও অনেক কথা বলার আছে আপনাকে।
হয়তো এখনও আমায় খুঁজে পান নাই আপনি।
খুব দ্রুতই দেখা হবে।

রোজার মাস। ব্লুটুথ নিয়া বের হবেন না,😑😑।।

আপনার আদরের জুনিয়র
ম্যানেজমেন্ট ৫২☺️

26/03/2024

To :Ahona Debadrita
From: You Can't even Imagine
আপনাকে দেখলে আমি নির্বাক হয়ে যাই। বলার ভাষা হারিয়ে ফেলি। তাই আপনাকে নিয়ে কিছু বলতেও পারবো না।
আপনার কাছেও কখনো যেতে পারবো না।
শুধু দূর থেকে দেখেই দিবস-রজনী কাটিয়ে যেতে হবে।
আপনাকে চাওয়ার অধিকার বা সাধ্য কোনটাই আমার নেই।
সবসময় ভালো থাকবেন।
তাহলেই আমার ভালো লাগবে।

09/03/2024

To: রায়হান‌ ভাই‌,‌ বাংলা-৫০

ভাই‌ ,‌ আমার‌ ভালোবাসা‌ সত্যি‌ বর্ণহীন‌। ‌ ধূসর‌ ছাইয়ের মতো‌ !কিন্তু‌ বিশ্বাস‌ করেন‌ কেবল‌ আপনার‌ ছোঁয়া পেলেই‌ তা‌ রঙ্গিন‌ ও‌ সতেজ‌ হয়ে‌ উঠবে‌ ।

ভাই‌ ,‌ ক্যাম্পাসের‌ হাজার‌ হাজার‌ ছেলের‌ মাঝে‌ আপনিই‌ কেবল‌ আমার‌ মন‌ কেড়ে নিতে‌ পারেন‌ । স্তব্ধ‌ হয়ে‌ যাই‌,‌ উশৃঙ্খল‌ মেয়েটা‌ শান্ত‌ হয়ে‌ যাই‌ আপনার‌ দেখা‌ পেতেই‌ ‌।‌‌ আপনার‌ মাঝে‌ এক‌ অদৃশ্য‌ মায়া‌ বিদ্যমান‌ যা‌ কেবল‌ আমি‌ দেখি‌,‌ প্রাণ‌ ভরে‌ দেখি‌ । হ্যাঁ‌ ভাই‌ আমি‌ আপনাতেই‌ আসক্ত‌।‌ প্রচন্ড‌ রকমের‌ ভালোবাসি‌ আপনাকে।
জানিনা‌ আরো‌ কতোদিন‌ জানাতে‌ হবে‌ ! তবে‌ হ্যাঁ‌,‌ ক্লান্ত‌ হয়েও‌ বারবার‌ বলতেই‌ থাকবো‌ আপনাকে‌ ভালোবাসি‌,‌ শুধু‌ আপনাকে‌ ।

- আপনার‌ জুনিয়র

20/02/2024

ইমরান ভাই!!
ম্যানেজমেন্ট ৪৯

আপনি এমন কেন?
সালাম দিলে উত্তর দেন।কিন্তু কে দিল সেটা খেয়াল করেন না। কি এমন আছে আপনার কানের ওই ব্লুটুথ এ? সব সময় কানেই রাখেন।
কেমন একটা গোমড়া ভাব। ভয় ও লাগে।। কিভাবে চায়ের দাওয়াত পাবো?🙂
সবাই বলে সিনিয়ররা নাকি অনেক ট্রিট দেয়। আপনি তো আমার নাম ও জিজ্ঞেস করলেন না😑।
ট্রিট ক্যামনে চাই?
চ্যালেন্জ করলাম ভাই খুব দ্রুত আপনার কাছে আসব।
আর আমিই ট্রিট দিব আপনারে। দেখব কতো ফাপর নিতে পারেন।
আমি কে তা আপনি অবশ্যই বুঝতে পারছেন। রিকোয়েস্ট টা একসেপ্ট কইরেন দ্রুত 🙏।।
আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।
কিন্তু সব যেন মিথ্যা হয়।
আপনি যেই ভাবে আছেন।
এমনি থাকবেন।
খুবই ভালোলাগে আপনারে👌।।
আর সবাই MPL এ খেলতে আসছে তাই জার্সি পড়েছে।
আপনি কেন?🥹
বাকি কথা মেসেজ এ হবে প্রিয় ভাই 🫶।
আমিও আপনার প্রিয় হতে চাই।।

ইতি,,,,,,,,
ম্যানেজমেন্ট ৫২ এর কেউ।
অন্তত সালাম দিলে হাসি মুখে উত্তর দিয়েন।
সময় হলে আসল আইডি নিয়া সামনে আসব।।।

19/02/2024

আজ (১৯ ফেব্রুয়ারি) রাত ৭.৩০ -৮.০০ নাগাদ ইসলামনগর বাজারে বাজার করতে যাওয়া ৪ জনের ১জনকে আমার ভালো লেগেছে।সবজি বাজার থেকে তারা বাজারও নিয়েছে। বাজার শেষে তারা জাহানারা ইমাম হলের উদ্দেশ্যে রওনা হয়। আমরা তাদের পিছনের রিকশাতে ছিলাম। এইটুকু পরিচয় ছাড়া আর কিছু জানি না।

আর একবার দেখা হলে খুব ভালো হতো।

ইতি
আপনার শুভাকাঙ্খী

12/02/2024

To: সাদিয়া মারিয়ম জোনাকি
Batch: 52
Department : Archeology

কি বলবো জানি না,
বলার পর কি হবে তাও জানি না
শুধু জানি আজকের এই মুহূর্তের পর কোন কিছুই আর আগের মতো থাকবে না।
অন্য রকম হয়ে যাবে এই চেনা জানা পৃথিবী ,
অন্য রঙে, অন্য আলো, অন্য সুরে বাঁধা।
ভোরের শিশিরের অপেক্ষা শেষ হবে কিনা জানিনা।
কৃষ্ণচূড়ারা লাল রঙে সাজবে কিনা জানিনা ,
এমনকি পৃথিবীটা আর একদিন ও টিকবে কিনা জানিনা।
তাতে অবশ্য আমার কিছু আসে যায় না,
শুধু জানি, তোমাকে যেদিন সুফিয়া কামাল হলের সামনে দেখলাম। এর পর থেকে তোমার মায়ায় পড়ে গেছি। সেদিন পর থেকে তোমাকে মিস করতে শুরু করছি। জানি না তুমি অতক্ষণ দাড়িয়ে প্রতিদিন কার জন্য অপেক্ষা কর।
যদি আজকে না বলি তাহলে হয়তো কোনদিন বলা হবে না।
বলা হবে না
আমার মনে যে কবিতার উপমা তুমি।
আমার চোখে যে স্বপ্ন
তাকে সম্পূর্ণ জড়িয়ে তুমি।।
আমার সকাল, সন্ধ্যা, রাত্রি
শুধু তুমি আর তুমি
বলতে চাই সব সময়
ভালোবাসি, ভীষণ ভালোবাসি

ইতি
অচেনা কেউ

05/02/2024

Israt Jahan
G&E -52
এক মায়ার খনী।প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি।তোমার সুখ,দুঃখের সাথী হতে চাই। সবসময় তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকতে চাই। Will you be mine???

04/02/2024

Tasnia Seen
Public Administration -51

আপনারে খুঁজে পেলাম,দীর্ঘ অপেক্ষার শেষে।
অনিশ্চিত এ সায়াহ্নে আপনারই চাই আপনার একান্ত নিজস্বতায়।এ প্রান্তরের আপনার অসীম সাহসিকতার কারণ হতে চাই।হতে চাই শুধুই আপনার ।
আপনার সাথে এই দূরত্ব নিকটের,অথচ মনে হয় তা প্রশান্ত সাগরের সমান দূরত্বের।
আপনি চাইলেই কেবল এই দূরত্বের পরিধি কমে যেতে পারে।

---🙂

03/02/2024

টু: আতিকুজ্জামান আতিক
বাংলা ৫২
ফ্রম: হিস্ট্রি ৫২

দূর্বলতা বা মুগ্ধতা যাই বলা হোক না কেনো,
আমার প্রতিটি প্রহর কাটে তোমার কল্পনায় প্রিয়।

কোনো এক নতুন ভোরে,
অচেনা মানুষের ভীরে
যদি নিজের অজান্তেই ভালোবেসে ফেলি
ভুল করে বাড়িয়ে দেই দুহাত
তবে তুমি কি ধরবে আমার সেই হাত...???

সারাজীবন তোমার সাথে হাটতে চাই বহুদূর অচেনা কোনো পথে,,,
তুমি কি হাটবে অচেনা রাস্তায় আমার সাথে???

এই শহরের প্রতিটি ভালোবাসা
যদি তার নিজস্ব ঠিকানা খুঁজে পায়
তবে তোমার আমার গল্পটা ও
লিখা হোক সেই পূর্ণতার খাতায়....

🥰দেখা হবে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে
অফলাইনে 🥰
ইতি,
তোমার আশেপাশের কেউ

03/02/2024

From:আপনার‌ জুনিয়র‌
To : রায়হান‌ ভাই‌ (বাংলা‌-৫০ )

প্রথমেই‌ বলছি‌ ,‌
হেসে উড়িয়ে‌ দিয়ে‌ যাদের‌ চলে‌ যাওয়ার‌ চলে‌ যান‌ । সে‌ দেখুক‌, যার‌ চোখে‌ গোটা‌ বিশ্ব‌ দেখি‌ আমি‌ ।
ভাই‌,
আমি‌ কবি‌ ন‌ই‌ । নিজের‌ অনুভূতিকে‌ আপনার‌ কাছে‌‌ গুছিয়ে প্রকাশ‌ করতে‌ বার‌ বার‌ই‌ ব্যর্থ‌ আমি‌। এই‌ ব্যর্থ‌ অসহায়‌ প্রাণ‌ আপনাকে‌ বড্ড‌ ভালোবাসে‌ ।‌ না‌হ, কোনো‌ কাকুতি‌ মিনতি‌ জিজ্ঞাসা‌ অভিলাষ‌ কিছুই‌ নেই । কেবল‌ আপনি‌ আছেন‌ । একদম‌ পুরোটা‌ জুড়ে‌ ।‌

রবীন্দ্রনাথের‌ গানটির‌ কথা‌ মনে‌ পড়ে‌ যায়‌ ,‌
"আমারো‌ পরানো‌ যাহা‌ চায়‌,
তুমি‌ তাই‌ ,‌ তুমি‌ তাই‌ গো‌ ।"
সত্যিই‌ আপনি‌ তাই‌ যাকে‌ দেখলে‌ অন্তর‌ প্রশান্ত‌ হয়ে‌ যায়‌,হাজারো‌ মন‌ খারাপ‌ এক‌ নিমিষেই‌ দূর‌ হয়ে‌ যায়‌,‌ হৃদয়‌ নেচে‌ উঠে‌ ।

আপনি‌ আমার‌ সেই‌ অরণ্য‌
যে‌ অরণ্যের‌ ছায়ায়‌ বসে‌
লিখবো‌ আমি‌ নতুন‌ কবিতা‌ ।
যে‌ কবিতার‌ প্রতিটি‌ স্তবকে‌ থাকবে‌,
মহাসাগরসম‌ ভালোবাসা‌ ।

ভাই ,‌
আপনার‌ প্রেমে‌ পড়েছি‌ বারংবার‌
হৃদয়ের‌ গভীর‌চিত্তে‌
আপনারে‌ ধারণ‌ করেছি‌ লক্ষ‌-কোটিবার‌
আপনি‌ কি‌ হবেন‌ আমার‌?!

03/02/2024

আমার এই চোখে চেয়ে থেকো না প্রিয় আবারও প্রেমে পড়ে যাবে,
আমাকে না পাওয়ার কষ্ট তোমাকে আবারও কাঁদাবে।
আমার এই চোখে চেয়ে থেকো না প্রিয় আবারও প্রেমে পড়ে যাবে,
যতদূরে থাকো আমার এ দু চোখ আড়ালে তোমাকেই খুঁজে যাবে।
জানো কি প্রিয়? সব প্রাপ্তি মানে পাওয়া নয়,
কিছু অপ্রাপ্তিতে সব টুকু পাওয়া হয়!
হাজারো ভিড়ে না চাইতেও দুচোখ তোমাকে খুঁজে,
কতটা ভালোবাসো এ মন জানে।
কাছে পাওয়া মানে সব নয়,
দূরে থেকোও সব পাওয়া যায়।
খুব ইচ্ছে হয় আমার নির্ঘুম রাতে,
তুমি হাত বুলিয়ে দাও চুলেতে।
হারিয়ে যাই আমি ঘুমের জগতে,
সত্যি কি জানো? স্বপ্নেতে আসো তুমি মাথায় হাত বুলিয়ে দিতে।
💙

------ভালোবাসার ইতিবৃত্ত!

Address

Dhaka
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when JU Crushes and Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share