পাঁচ মিশালি

পাঁচ মিশালি নিজেকে শুধু এক বার বিশ্বাস করে দেখুন আপনি অবিশ্বাস্য সব কাজ ও করে ফেলবেন

01/10/2021
21/11/2020

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু , কাঁকের সাথে লড়াই করে, বা তাকে মেরে ফেলতে যেয়ে, তার সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে, সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। আতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে, এবং ঈগলের প্রচন্ড গতির কারনে, কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে, দ্রুত খসে পড়ে যায়।

ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাঁক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই।

আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে!

22/10/2020

"নিজের ফ্যামিলি বাদে
দুনিয়ায় আর কারো জন্য
স্যাক্রিফাইস করতে নাই ...
যাকে খুশি করার জন্য প্রচন্ড কষ্ট
সহ্য করে স্যাক্রিফাইস করবা,
একদিন সে তোমাকে উল্টো
আরো বাজে রকমের কষ্ট দিয়ে
বুঝায়ে দিবে, তুমি আসলে
ভীষণ বোকা একটা মানুষ !!
বোকা মানুষগুলো রাগ করতে
পারে না... প্রচন্ড রাগ উঠলেও
কিভাবে জানি তার সবটুকু
রাগ একবারে কষ্টে পরিণত হয়.. বুকের ভেতরের অতটুক
জায়গায় অমন বিশাল কষ্ট
রাখা যায় না ... বুকটা ভারী
হয়ে আসে !!
খুব বেশি পরিমাণ কষ্ট সহ্য
করতে তবুও বোকা মানুষগুলার
সমস্যা হয় না ... সবই অভ্যাসের
বিষয় ... একদিন দুইদিন খুব বেশি
খারাপ লাগে ... তারপর অতটা
আর গায়ে লাগে না !!
বোকা মানুষের সমস্যাটা হয়
এরপরে আর কাউকে বিশ্বাস
করতে ... কাছের মানুষ ভেবে
কারো জন্য কষ্ট করতে ... চোখ
বুজে একবার বোকা মানুষটা
স্যাক্রিফাইস করে
প্রতিদানে কষ্ট পেয়েছে ...
দ্বিতীয়বার আর সে একই ভুল
করতে পারবে না !!
পৃথিবীর সব স্বার্থপর মানুষগুলো
আসলে খারাপ না ... কারো
কারো স্বার্থপর হয়ে যাওয়ার
পেছনে প্রচন্ড কষ্টের একটা গল্প
আছে ... সেই গল্পটা
মানুষটাকে প্রতি মূহুর্তে
ফিসফিস করে বলেঃ
"আবার ভুল করতে যেও না,
বোকা ... একবারে শিক্ষা হয়
নি ??"
শিক্ষা পাওয়ার জন্য এক
জীবনে একবার বোকা
হওয়াটা দরকার ... এর বেশি
দরকার নেই ... একদম ই
দরকার নেই !!"

10/10/2020

তুমি যত মানুষ চিনতে শিখবে,
তত বেশি একা থাকতে চাইবে!

09/10/2020

মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে,
তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয়। কেননা, তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

15/09/2020

একটি ভালো দিন পেতে হলে অনেক গুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে।

Address

Rawang
48300

Telephone

+601112711887

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচ মিশালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to পাঁচ মিশালি:

Share