03/03/2017
কিছু বেহায়া নির্বোধের দলকে বোঝানোর জন্য একটি গল্প।
তথাকথিত আরব রাজ্যে এক রাজা ছিলেন যার কবিতা শোনার খুব শখ ছিল তো তিনি উনার মন্ত্রীদের ডেকে বল্লেন যে রাজ্যে একটি গোষনা দাও যে কবি আমাকে একেবারে নতুন কবিতা শোনাতে পারবে সেই কবি-কে আমি দশ সহস্র রোপ্যমুদ্রা উপহার দিব।
মন্ত্রীরা বল্লেন সর্বনাশ তাহলেতো রাজবান্ডার ফুরিয়ে যাবে, রাজা বল্লেন না ফুরাবেনা তোমরা আমাকে একবার শুনলে মুখস্ত হয় এরকম একজন লোক দিবা, দুইবার শুনলে মুখস্ত হয় এরকম একজন লোক দিবা, তিনবার শুনলে মুখস্ত হয় এরকম একজন লোক দিবা, তো এরকম দ্বীশক্তির লোক খোজে পেতে মোটেই কষ্ট হলোনা,
একজন কবি সারারাত কষ্ট করে একেবারে নতুন একটি কবিতা রচনা করলেন, পরেরদিন কবি রাজদরবারে এসে রাজাকে বললেন রাজামশাই আমি একটি নতুন কবিতা শুনাবো, রাজা বললেন হা শুনাও, তো কবি কবিতা শুনালেন, রাজা বললেন এটা কি নতুন কবিতা হল এটাতো আমিও জানি আমার পরিষদের লোকেরাও জানে, কবি বললেন অসম্বব এটা হতে পারেনা আমি সারারাত কষ্ট করে একেবারে নতুন কবিতা রচনা করেছি, রাজা বললেন তাহলে শোন, একবার শুনলে যার মুখস্ত হয় তারতো একবার শুনা হয়েই গেছে থাকে বললেন তোমি শুনিয়ে দাও, এবার দুইবার শুনলে যার মুখস্ত হয় তার ও তো দুইবার শুনা হয়ে গেছে থাকেও বললেন তোমিও শুনিয়ে দাও, তিনবার শুনলে যার মুখস্ত হয় তার ও তো তিন বার শুনা হয়ে গেছে থাকেও বললেন তোমিও শুনিয়ে দাঁও সে ও শুনিয়ে দিল,কবি বেচারা মুখ গোমরা করে বাড়ি ফিরে গেলেন,
একজন কবি বিষয়টা বুঝতে পেরে তিনি একটি কবিতা রচনা করলেন, পরেরদিন রাজাকে এসে বললেন হুজুর আমি একটি কবিতা শুনাবো রাজা বললেন হা শুনাও,কবি কবিতা শুনালেন,কবিতাটি ছিল এরকম.।
রাজন তোমার পিতার সাথে আমার পিতার গভীর বন্ধুুত্ব ছিল, আর সেই বন্ধুত্বের সুত্র ধরে তোমার পিতা আমার পিতার কাছ থেকে দশ সহস্র সর্নমুদ্রা ধার নিয়েছিলেন এবং চুক্তি অনুশারে তোমার ও আমার পিতার মৃত্যুর পরে সেই সর্নমুদ্রা আমাকে ফেরত দেওয়ার কথা ছিল,যেহেতু তোমার পিতা ও আমার পিতা মরে গেছেন সেহেতু সেই সর্নমুদ্রা আমাকে ফেরত দাও,
রাজা বললেন সর্বনাশ আমার নামতো রাজন আমি যদি বলি যে এটা আমি জানি আমার পরিষদের লোকেরাও জানে তাহলেতো শুধু রোপ্যমুদ্রা নয় সর্নমুদ্রাও যাবে,তাই রাজা বললেন এই কবি এমন একটি কবিতা শুনিয়েছে তা একেবারে নতুন যা এর আগে আমিও শুনিনি আমার পরিষদের লোকেরাও শুনেনাই, এই গল্প দিয়ে বুঝা গেল
ঘুঘু ধরার যেমন ফাঁদ আছে তেমনি আবার এরকম মারাত্মক শিকারি ও আছে।
,,তাই নিজেকে খুব চালাক ভাবাও বোকামি,,