11/02/2026
তুমি আমাকে বলেছিলে একটুখানি কথা পাঠাতে,
যা শুনে তোমার কানে প্রশান্তি নেমে আসবে।
অথচ এই আমি এতটাই নিজের হয়ে রইলাম
যে পারি নি মনের বিরুদ্ধে যেতে।
ভেবেছিলাম—
নীরবতাই আমার একমাত্র সৎ উত্তর,
বাকি সব মিথ্যে উচ্চারণের আগেই ।
তাই শব্দগুলো রেখে দিলাম বুকের গভীরে,
যেন তারা বেরিয়ে এসে
বোঝা হয়ে না ওঠে এই নীরবতার উপরে।
#শিশির